সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামি গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ৩ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন ও এসআই সুব্রত চন্দ্র দাস সহ পুলিশের দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর নং-৫০৫/২৪ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত কালাপুর ইউপির মাইজদিহি গ্ৰামের শেখ মোঃ আজাদুর রহমান এর ছেলে আসামি শেখ মোঃ রাশেদ আহমদ, জিআর ০৯/২২ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত সদর ইউপির মুসলিম বাগ এলাকার-সাজু মিয়ার ছেলে বাছিরুল ইসলাম চয়ন, জিআর ৩১৫/২২ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত কালিঘাট রোডের মুসলিম বাগের বাসিন্দা মৃত আবু কাইয়ুম এর ছেলে আসামী মোঃ টিপু মিয়া (প্রাইভেট কার চালক) এদেরকে আটক করে থানা পুলিশ।

এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদ্বয় বিভিন্ন মামলায় পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত। এদের পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ