সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

শেরপুরে ভোরের চেতনার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পন উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভোরের চেতনার অস্থায়ী অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ভোরের চেতনার শেরপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রাসেলের সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আরটিভি স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনি, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি আবু হানিফ, সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হীরা, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির।

আলোচনা সভায় বক্তারা ভোরের চেতনা পত্রিকার নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও সাহসিকতার সঙ্গে গণমানুষের পক্ষে কথা বলার আহ্বান জানান।

বর্ষপূতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম খোকন, দৈনিক অগ্রিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি মানিক মিয়া, দৈনিক একুশে বানী পত্রিকার জেলা প্রতিনিধি মুরাদ হাসান, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি শরীফ উদ্দিন বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারন্যের সভাপতি রবিউল ইসলাম রতনসহ জেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ