সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

নড়াইলে ধানখেতে থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম হামিদা খানম (৬) এবং তার মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে নড়াগাতি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটির হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং তার মরদেহ কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।

হামিদা খানম কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছ থেকে একটি আপেল নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হামিদা। এরপর বিকেল ৪টার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে, নিহতের পরিবার সকালে হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পায় বলে জানায়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই ঘটনার কারণ জানা যাবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ