সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. শাকিল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত্যু হওয়া শাকিল নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

তিনি বলেন, শাকিল ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি শারীরিক অন্যান্য জটিলতায় ভুগছিলেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল।

তিনি আরো বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ২০ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২২ জন। এরমধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৫ জন ও শিশু রয়েছে একজন।

সর্বশেষ পাওয়া সংবাদ