বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি একটি পানবরজের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের একটি দল।

স্থানীয় ও পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ৩০-৪০ এর মধ্যে হবে। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার মুখম-লসহ শরীরে অধিকাংশই পচে গলে গেছে। এখনও ওই নারীর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজরাহাটি-বোয়ালমারি গ্রামের মাঝামাঝি এলাকার একটি পানবরজের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। ধারণা করছি প্রায় ১০-১৫ দিন আগে মৃত্যু হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ পচে গলে গেছে। পোকা লেগে গেছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

image

সর্বশেষ পাওয়া সংবাদ