শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

শেরপুরে হেরোইনসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একই পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (৩৮) ও ছেলে উজ্জল মিয়া (২১) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তারা একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মোঃ হারুনুর রশিদ ও তার স্ত্রী মোছাঃ রোকসানা বেগম এবং ছেলে উজ্জল মিয়া।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ হারুনুর রশিদ, মোছাঃ রোকসানা বেগম ও উজ্জল মিয়াকে আটক করা হয়। পরে হারুনুর রশিদের বসতবাড়ির ঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন ও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এব্যাপারে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক কারবারি বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল