শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

মহেশপুরে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩৬ বাংলাদেশি আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ ২৪ ঘন্টায় ৩৬ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি।

আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরে ১২টা পর্যন্ত মহেশপুরের মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি সুত্রে জানা গেছে, মানব পাচারের তথ্য পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও অভিযান জোরদার করা হয়। অভিযানকালে ২৪ ঘন্টায় এক দালালসহ ৩৬ জনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়। উল্লেখ্য শুধু নভেম্বর মাসেই অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ১১৪ জনকে বিজিবি আটক করেছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল