শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

শাহজাদপুরে সংঘবদ্ধ অটোবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ আটক ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অটোবাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ ৬ জনকে আটক ও ছিনতাইকৃত অটোবাইক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ১ নভেম্বর সন্ধ্যায় আটককৃত আসামিদের কয়েক জন যাত্রী সেজে উদ্ধারকৃত বোরাক গাড়িটি রিজার্ভ ভাড়া নিয়ে শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে পরে ডেমরা থেকে বাঘাবাড়িগামী পাকা রাস্তা সংলগ্ন চরাচিথুলিয়া জামে মসজিদের কাছে নির্জন স্থানে চালককে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করালে গাড়ি চালক অজ্ঞান হয়ে যায়।

‘এ সময় আসামিরা চালককে রাস্তার পাশে ফেলে রেখে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ বোরাক গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়, পরবর্তীতে স্থানীয় জনগণ রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থায় অটো চালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।’

উক্ত ঘটনার পরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ শাহজাদপুর থানার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাতে পূনরায় ছিনতাইয়ের পরিকল্পনা কালে অটোবাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ ২ জনকে সিরাজ প্লাজা নামক আবাসিক হোটেল থেকে আটক করা হয় আটককৃত আসামি ১. রংপুর মিঠাপুকুর থানার খোসালপুর গ্রামের সাত্তারের ছেলে মোঃ আশরাফুল মিয়া (৩০), ২.নীলফামারী জেলার সৈয়দপুর থানার চওরা বাজার এলাকার মোঃ মন্টু মিয়ার ছেলে শামীম পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৪ জন ৩. মো: শাহআলম (৩৫), পিতা-মৃত ইউসুফ মোল্লা, গ্রাম: দত্তদরতা,৪. মো: আবু সাঈদ (৪৪), পিতা-মৃত জানোয়ার গ্রাম: চর জামিরতা, ৫. মোঃ জুলমত আলী (৪২), পিতা-মো: আঃ রশিদ, গ্রাম: কাংলাকান্দা, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ,৬.মো: জিয়াউর রহমান জিয়া (৪২), পিতা-মৃত ইউনুস আলী গ্রাম: হরিপুর, থানা:সিরাজগঞ্জ সদর, জেলা : সিরাজগঞ্জ এর ব্যক্তি মালিকানাধীন গ্যারেজে গোপনে সংরক্ষিত অবস্থায় ছিনতাইকৃত দুইটি অটো বাইক উদ্ধারসহ তাকে আটক করা হয়।’

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল