সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

শাজাহানপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকায় আবুল কালাম ওরফে কালা (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি রহিমাবাদ উত্তর পাড়ার মৃত সইমুদ্দিনের ছেলে।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, বৃদ্ধ কালা ও তার স্ত্রী সন্তানরা সবাই মানসিক ভারসাম্যহীন। অন্যের জমি চাষাবাদ করে সংসার চলতো।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে লোকমুখে জানা যায়, বৃদ্ধ কালার গলাই ছুরির আঘাত করা মরদেহ তার নিজ বাড়ির উঠানে পড়ে ছিল।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও খুন করে খুনিরা তার বাড়ির সামনে ফাঁকা জায়গায় মরদেহ রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ