সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
advertisement
সারাদেশ

মুজিবনগরে পিস্তল-গুলিসহ যুবক আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ী সোহাগ হোসেনকে (৩২) নাইন এমএম পিস্তল ও অস্ত্র গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৯ দিকে এ অভিযান চালানো হয়।

আটক সোহাগ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

অভিযান সুত্রে জানা গেছে, অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ীরা অস্ত্র গুলি নিয়ে এসেছে এমন গোপন খবর পায় যৌথ বাহিনী। সোমবার সকালে অভিযান চালিয়ে সোহাগকে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল ও ২টি মোবাইল ফোন কয়েকটি সিমসহ আটক করা হয়।

এরপরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশরাফুর গ্রামের ঝুকিপাড়া শশ্মানঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানির তৈরী একটি নাইনএমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক সোহাগের নামের অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানান মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ