সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

“জয় বাংলা” স্লোগান দেওয়ায় সিরাজগঞ্জের সাবেক পিপিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সাবেক পিপিকে বেধড়ক পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ভিডিও সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে আব্দুর রহমান স্লোগান দিলে তাকে গণপিটুনি দেওয়া হয়। আব্দুর রহমান দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। তিনি সিরাজগঞ্জ-৫ আসন এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান জানান, ‘আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম। রোববার দুপুরের দিকে শুনি তিনি (আব্দুর রহমান) ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে মারধর করা হয়েছে।’

ভিডিও ফুটেজে দেখা যায়, অ্যাডভোকেট আব্দুর রহমান ছাত্র-জনতার বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে দেশে চলে আসবেন-বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দিয়েছেন।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তাকে সিরাজগঞ্জে আনার জন্য প্রস্তুতি চলছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ