শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
সারাদেশ

তারাকান্দায় প্রতারণা করে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় প্রতারণা করে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগে আন্তঃজেলা মোটরসাইকেল প্রতারক চক্রের সদস্য আরিফ ইশতিয়াক(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) গ্রেফতারকৃত আসামিকে মময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়। এর আগে শনিবার (৯ নভেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানাধীন বাইপাস এলাকা থেকে তারাকান্দা থানা পুলিশের এসআই চন্দন সরকার ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আরিফ ইশতিয়াককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আরিফ ইশতিয়াক কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার পুজকরা গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন সরকার জানান, বাদীর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মহোদয়ের দিকনির্দেশনায় অনুসন্ধান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বাইপাস এলাকা থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া একটি পালসার এন ওয়ান সিক্সটি কালো রঙ্গের মোটরসাইকেলসহ মোটরসাইকেল প্রতারক চক্রের সদস্য আরিফ ইশতিয়াককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ ইশতিয়াক কয়েকমাস আগে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেলটি হস্তগত করেছিলো।সে একটি প্রাইভেটকার বিক্রির কথা বলে বাদীর কাছ থেকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আরিফ ইশতিয়াককে তারাকান্দা থানা মামলানং-৯ তারিখ-৯/১১/২০২৪ দায়েরের পর ১০ নভেম্বর( রোববার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল