সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ গ্রেফতার ১০

ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টারসহ সমাবেশের অডিও ক্লিপ ভাইরাল করার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বাস্তবায়নকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে যেকোনো প্রান্তে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উসকানিদাতা, অর্থদাতা এবং এসব অপকর্মের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া সাম্প্রতিক একটি অডিও ক্লিপে দেখা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের অবৈধ সমাবেশে ঢাল হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও প্ল্যাকার্ড এবং মার্কিন পতাকা বহন করার নির্দেশ দিয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে সেগুলো ভাংচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন তিনি।

বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার চেষ্টার অংশ হিসেবে তারা এই অপকর্মের পরিকল্পনা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এসময় তাদের হেফাজত থেকে বিপুল সংখ্যক উস্কানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়

সর্বশেষ পাওয়া সংবাদ