সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কপ-২৯ কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৯) সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই যুববন্ধনের আয়োজন করে।

এই বন্ধনে অংশ নিয়ে তরুণরা ‘উপকূলের চিৎকার, জলবায়ু সুবিচার’, ‘জলবায়ুর ন্যায় বিচার এখনই দরকার’, ‘এক বিশ্ব, একটি সুযোগ’, ‘জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই’, ‘তোমাদের জলবায়ু জলসার শেষ কোথায়?’, ‘আমাদের দাবি কি বাকু পৌঁছাবে’, ‘তোমাদের যুদ্ধ বন্ধ করো জলবায়ু ঠিক কর’, ‘বেঁচে থাকার অধিকার জলবায়ুর সুবিচার’, ‘পরিবেশ ধবংস করে উন্নয়ন চাই না’, ‘নগর পুড়লে দেবালয় এড়ায় না’, ‘আর নয় মিথ্যা আশ্বাস’ প্রভৃতি স্লোগান দেয়।

এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এরই মধ্যে জীবন-প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ জমি, বাড়িঘর এমনকি কর্ম হারিয়ে অনিশ্চিত জীবনযাপন করছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হচ্ছে। বিশ্বের ধনী দেশগুলোকে এর দায় নিতে হবে। জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে।

মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে যুববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক মোজাম্মেল হক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম ও হৃদয় মন্ডল, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ