সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

এক বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

গাজীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন-মোসলেম উদ্দিন, নাসির ও জুয়েল। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলো তারা। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এসময় তাদের প্রাইভেটকারটি ইউ টার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় নিহত হন। এঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি আটক করা হয়েছে।

বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে, এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ