সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বগুড়ায় মহাশ্মশান থেকে লাশের মাথা চুরি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় মহাশ্মশান থেকে মৃত নারীর লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শেরপুর থানায় গত শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত নারীর ছেলে রঞ্জিত সরতার।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশানে। মৃত নারী শহরের উত্তরসাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার (৫৩)।

অভিযোগ সুত্রে জানা যায়, গত প্রায় ১৬ দিন আগে গোলাপী সরকার অসুস্থত হয়ে কারণে মারা গেলে তাঁর লাশ মহাশ্মশানের সমাধিস্থলে দাফন করে। গত শুক্রবার সকালে শ্মশানের কেয়ারটেকার প্রমোদ সরকার গোলাপী সরকারের সমাধিস্থলের সুরঙ্গ দেখতে পায়। এবং সুরঙ্গ দিয়ে দেখে লাশের মাথা নেই। পরে পরিবারের লোকজনকে খবর দেয়। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল্লার নারী-পুরুষ সমাধীস্থল দেখতে ভীর করে। মৃত লাশের মাথা কেটে নেয়ার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে সুরেশ সরকার বলেন, তাঁর স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। দুর্বৃত্তরা সমাধি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে দু:খ প্রকাশ করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। এটা দু:খজনক ঘটনা এর সাথে যারা জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ