সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ২ হাজার ইয়াবাসহ নারী আটক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইয়াবাসহ রুজিনা বেগম (২৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ মোতাবেক বিগত ৫ সেপ্টেম্বর হতে সারাদেশে মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের, পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকাস্থ অভিযান চালিয়ে আসামী রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হইতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ রুজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

আসামী মোঃ জলাল মিয়া প্রকাশ জালাল (৩১) ঘটনার সময় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ