সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতীয় মালামাল নিয়ে বেনাপোল বন্দরে আসা দিনেশ চাঁদ যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার ৭নভেম্বর তুলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর রাতে বেনাপোল বন্দরের ২৫ নম্বর সেডের টিটিআই এসিডের মাঠে গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিল। সেখানে রাতে কোন এক সময় তিনি গাড়ির মধ্যেই স্ট্রোক করেছেন বলে পাশের ট্রাকে থাকা চালকরা জানান।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে দু’দেশের আমদানি-রপ্তানি গেটে তার মৃত্যু হয়।

দিনেশ চাঁদ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার ট্রাক নাম্বার-এঔঙওঐঞ-১৪৫৪। উক্ত পণ্যের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠানের নাম রোজ ইন্টিমেস লিমিটেড।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদারের মাধ্যমে

পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানানো হলে তাকে দ্রুত ভারতে নিয়ে যাওয়া হয় চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাকে নিতে অনেক বিলম্ব করে ফেলে। ফলে তিনি দু’দেশের আমদানি-রপ্তানি গেটেই মারা যান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বন্দরে একজন ভারতীয় ট্রাক চালক মারা গেছেন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ভারতের বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ