সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রামুতে ট্রেনে কাটা পড়ে দুজনের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনের আঘাতে মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোনো রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে, স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মত, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

প্রত্যক্ষদর্শী জসিম জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ