সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে ভাই ডাকায় গ্রাহকের সঙ্গে অসদাচরণ

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে ভাই ডাকায় এক গ্রাহকের সাথে অসদাচরণ ও ব্যাংক থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এছাড়া ওই সেকেন্ড ম্যানেজার ভুক্তভোগীর ফোনটিও কেড়ে নেয়ার চেষ্টা করেছে বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগী উপজেলার ঝিটকা এলাকার মিষ্টি ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসীর নিজের করা একটি ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর আগে বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রামীণ ব্যাংকের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার ভিতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর করা ওই ভিডিও তে দেখা যায়, আলাপচারিতার একপর্যায়ে ভুক্তভোগী গ্রাহক সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদকে বলছে, সম্মান দিয়ে ভাই বলা কি অপরাধ? এখন আপনাদের ভাই বলা যাবে না? স্যার’ই বলতে হবে? প্রতি উত্তরে আবুল কালাম আজাদ বলছেন, ভাই বলা যাবে না, স্যার বলবেন।

ম্যানেজার আরো বলেন, আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকেই স্যার বলতে হবে। ভুক্তভোগীর প্রশ্ন কেনো? প্রতি উত্তরে ম্যানেজার আবার বলেন, বলতে হবে। এটাই নিয়ম। এটা সবাই বলে। পরে গ্রাহক পাল্টা প্রশ্ন করলে, তিনি বলেন আপনি এতো বার্গেনিং করেন কেনো। আপনার কোন সম্পর্কের ভাই উনি (ম্যানেজার)। পরে ভুক্তভোগীর গ্রাহকের দিকে সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আঙ্গুল তুলে কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন। পরে গ্রাহক আঙ্গুল নামাতে বললে, আবুল কালাম আজাদ গ্রাহককে মারতে উদ্যত হয়ে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগী সুব্রত সন্ন্যাসী জানান, বুধবার দুপুরে টাকা তুলতে একটা চেক নিয়ে আমি ব্যাংকে যাই। পরে তারা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলতেছে আগামীকাল আসার জন্য। তখন আমি, ম্যানেজার কে বলি কালকে কখন আসবো? এটা বলার পরেই সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে সে আমার দিকে আঙ্গুল তুলে মারতে উদ্যত হয়ে ব্যাংক থেকে বের করে দেন। সাথে আমার মোবাইল টাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি পুরো ঘটনাটি ম্যানেজার কে জানালেও তিনি ওই সেকেন্ড ম্যানেজরের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এবিষয়ে অভিযুক্ত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, উনি স্যার বললে অসুবিধা টা কোথায়। এই টুকু কথা সহজ ভাবে নিলেই হয়। এ ছোট বিষয় নিয়ে যদি কেউ তিলকে তাল করে তাহলে আমার কিছু করার নেই।

ঝিটকা শাখার ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা বলেন, ভাই বলার কোন বাধ্যবাধকতা নেই। তবে প্রত্যেকটা অফিসের একটা প্রটোকল অনুযায়ী সবাই ওটা মেইনটেইন করে। আর তাদের দুজনের সাথে আগের কোন ঘটনার জেরে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে। এটি নিয়ে আমি সেকেন্ড ম্যানেজারের সাথে কথা বলেছি। সে নিয়ে আমার কাছে তিনি অনুতপ্ত শিকার করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ