শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‍ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা আব্দুর রহমান কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫), তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)

স্থানীয়রা জানায়, বিনেরপোতা মেঘনার মোড়ে এলাকার আব্দুর রহমান কলেজের সামনে ভোর বেলা চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে মোটর সাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে বাকি একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থ‌লে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হ‌চ্ছে মোটরসাই‌কেল ও ট্রা‌কের সংঘ‌র্ষে এই হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে।

সাতক্ষীরা সদর ভারপ্রাপ্ত (ওসি) মো.শামিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর