সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রায়গঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জে এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেএম ফজলুল হকের (৫০) এর বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রী কে জোরপূর্বক শ্লীলতাহানির বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার বুধবার ৬ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন মন্ডল।’

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলাধীন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফজলু কর্তৃক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ১৩ বয়সের কিশোরীকে গত ২ নভেম্বর শনিবার শ্রেণীকক্ষে একা পেয়ে জোরপূর্বক স্পর্শ কাতর জাগায় হাত দেয়। এতে ওই শিক্ষার্থী বাধা দিলে তাকে নানা ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ঐ শিক্ষক অনেক দিন হলো আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয় এতে বাঁধা দিলে আমাকে ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে শিক্ষার্থী ও তার বাবা আলাউদ্দিন প্রধান শিক্ষক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ বিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী জানায় গত ২০১৪ সালে বিদ্যলয়ের এক ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত হন শিক্ষক ফজলু সরকার।

সে সময় সহকারী শিক্ষক কেএম ফজলুল হককে অপসারণ চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিলেন এলাকাবাসী। সে ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সহকারী শিক্ষক ফজলু সরকার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের মৃত আসাদ সরকারের ছেলে। শিক্ষক কেএম ফজলুল হককে অপসারণ ও দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করে। অভিযুক্ত সহকারী শিক্ষক কেএম ফজলুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক গকুল চন্দ্র জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ