শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
সারাদেশ

কাশিমপুরে ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। খবর পেয়ে গাজীপুর থেকে পিবি আই ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ২ টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সন্দেহ ভাজন মাহাবুব, শান্ত, জাহিদ ও বকুল নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

নিহতরা হলেন-সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা উভয়ে স্থানীয় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে বলে রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসে নাই। তখন কেয়ারটেকার বকুল রাত আনুমানিক ১১ টার দিকে বাসায় এসে দেখে চারতলায় রুমের ভিতর তাদের গলাকাটা মরদেহ পরে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই