সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নোয়াখালীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি একই ওয়ার্ডের মো.ইউসুফের মেয়ে।

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।

নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.হাসান বলেন, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ