সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরে সড়ক দূর্ঘটনায় কুলসুম বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার ইছা মিস্ত্রীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আল বেলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে কুলসুম বেগম ভ্যানযোগে সদর উপজেলার ডিঙ্গেদহে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে পৌঁছালে একটি রিকসার সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে কুলসুম বেগমের মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতাবস্থায় এক নারীকে জরুরী বিভাগে নেয়া হয়। ওই নারীকে পরীক্ষানিরীক্ষা করার পর বুঝতে পারি তিনি মারা গেছেন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ