সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে ট্রেন থেকে সোয়া ২ কোটি টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (৩ নভেম্বর) বিকালে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের মধ্যে সন্দেহভাজন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

image

সর্বশেষ পাওয়া সংবাদ