শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
সারাদেশ

সিংগাইরে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে বিদেশী পিস্তল,ইয়াবা ট্যাবলেট (মাদক) ও নগদ টাকাসহ ২ জনকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ঘোনাপাড়া) এলাকা থেকে তাদের আটক করেন।

রবিবার (৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন-ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া নিশান বাড়ি এলাকার মৃত.জহিরুল ইসলামের ছেলে মো.শাহিনুর ইসলাম (২৯) ও ধামরাই থানার কালামপুর মধ্য পাড়া এলাকার মো.মোতালেবের ছেলে মো.সুমন মিয়া (২১)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার বড়বাকা এলাকার মাদককারবারি কোহিনুর ইসলাম ওরফে কহি (৩৪) নিকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বহিরাগত শাহিন ও সুমন ইয়াবা ট্যাবলেট (মাদক) বিক্রি করতে আসে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশ খবর দেয়। খবর পেয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.নাজমুল হাসান ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক মো.ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ২ জনকে আটক করেন। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২শ ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫ হাজার ৮ শ ৫০ টাকা উদ্ধার করেন। এসময় স্থানীয় মাদককারবারি কোহিনুর পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ২ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের তথ্য অনুযায়ী উপজেলার বড়বাকা দক্ষিন পাড়া সরস মার্কেট সংলগ্ন জনৈক আব্দুল হাকিম ওরফে হাকির বাড়ি পূর্ব পাশে ঘাস ক্ষেতে তাদের লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও আগ্নেয়াস্ত্র আইনে পৃথক ২ টি মামলা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে চলবে। আমার ক্লিয়ার মেসেজ অত্র থানা এলাকায় হয় মাদক থাকবে না হয় পুলিশ থাকবে।

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই