মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

অনলাইন গেমসে আসক্ত হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে অনলাইন গেমসে আসক্ত হয়ে হতাশাগ্রস্ত ইকরামুল হক (২১) নামে এক যুবক বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে বাঁশঝাড়ে তাকে ঝুলে থাকতে দেখে এলাকাবাসী। পরে থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত ইকরামুল উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের বাতিকুড়া গ্রামের আব্দুল কাদির সরকারের ছেলে।

সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ও ওসি মোহাম্মাদ আব্দুল হাদিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার ঝুলন্ত লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি বলেন, যতটুকু জানা গেছে, তিনি অনলাইনে গেমসে আসক্ত ছিলেন। খেলায় হেরে হয়ত হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই হতাশা থেকেই হয়ত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান বলেছেন, এখনই তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তদন্ত চলমান। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ