মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিংগাইরে সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “সমবায়ে গড়ব দেশ” বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টার দিকে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও র‍্যালি বের করা হয়।

উপজেলা বিআরডিবি হলরুমে সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ক্যাপিটাল মাল্টি কো-অপরেটিভ সোসাইটি লি: এর মো.আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ.আব্দুল ছালেক, দৈনিক ইনকিলাব সিংগাইর সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস, ফুলকুড়ি মহিলা সমবায় সমিতির কোষাধ্যক্ষ নাজমা বেগম, বসুধা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও যুগের আলো সঞ্চয় ও ঋনদান সমিতি লি: মো.মজিবর রহমান প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাজমা আক্তার, বলধারা ইউপি নারী সদস্য হোসনেরা সাথী ও সাংবাদিক মোস্তাক আহমেদসহ বিভিন্ন সমবায় সমিতির স্বত্তাধিকারী ও সদস্যবৃন্দ।

পরিশেষে সভার সভাপতি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ.জহিরুল ইসলাম বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ