মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ত্রিশালে নাইটগার্ডের চিৎকারে ট্রাক ভর্তি স্লিপার ফেলে পালালো চোরেরা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ত্রিশালে নাইটগার্ডে ডাক-চিৎকারে পরিত্যাক্ত রেলের ৩০ স্লিপার ও মিনি ট্রাক ফেলে পালিয়েছে একদল চোর। শুক্রবার (১ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ত্রিশালের আউলিয়ানগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ত্রিশাল উপজেলার আউলিয়া নগর রেল স্টেশনের পূর্ব দিকে ১ নম্বর লাইনের পাশে রাখা ৩০টি রেল লাইনের পরিত্যক্ত স্লিপার অজ্ঞাতনামা ৫/৬ জন চোর একটি মিনি ট্রাকে রেলের স্লিপার তোলার সময় বাজারে থাকা নাইট গার্ড নয়ন ও সালাম চিৎকার করলে স্টেশনের ব্যবসায়ী আসাদুজ্জামান ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা চোরদের ধাওয়া করলে তারা মিনিট্রাক ভর্তি ৩০ স্লিপার ফেলে পালিয়ে যায়।

এসআই কার্তিক চন্দ্র রায় আরও বলেন, মিনিট্রাকসহ মালামাল জব্দ করা হয় হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী জানান, স্লিপার চুরির ঘটনায় স্থানীয় গেং মেড সোহেল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ