মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শার্শায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সাইকেল আরোহি নিহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক সাইকেল আরোহি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক(যশোর কলিকাতা রোডে) শার্শা পল্লি বিদুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামাল হোসেনের স্ত্রী শার্শা আফিল জুটমিলে কাজ করে। সেই সুবাদে স্ত্রিকে নিতে প্রায়ই তিনি জুট মিলে আসতেন। ঘটনার দিন রাতে বাইসাইকেল চেপে স্ত্রীকে নিতে আসার সময় বেনাপোল মুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শার্শা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটিকে আটকের প্রস্তুতি চলছে জানায় পুলিশ।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ