শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
সারাদেশ

প্রবাসে থেকেও বোমা হামলার আসামি সাবেক ছাত্রদল নেতা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ফিনল্যান্ড প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ৪ঠা আগস্ট সিলেটের চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা হামলার অভিযোগে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টায় তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। অথচ মুন্না ঘটনার সময় দেশেই ছিলেন না। তিনি দেশে আসেন গত ২৩শে সেপ্টেম্বর।

জানা যায়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে সেখানকার যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে করা আনিত অভিযোগ হলো গত ৪ঠা আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছেন। অথচ গত ২৩শে সেপ্টেম্বর মুন্না ফিনল্যান্ড থেকে দেশে ফিরেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।

অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মুন্নার পরিবার। ফিনল্যান্ড প্রবাসী ও সেখানকার বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য; সে দীর্ঘদিন যাবত মুন্নার প্রতিবেশি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একেএম নজরুল ইসলামের সাথে বাসার রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেপ্তার করানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন