মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ময়মনসিংহ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুইজন ডেঙ্গু রোগির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে এগারোটার এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে চিকিৎসারত অবস্থায় তারা মারা যান।

মারা যাওয়া সাজেদা খাতুন (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী, টেলিহাটি গ্রামের মইজ উদ্দিনের মেয়ে এবং আ. সাত্তার (৫০)টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর জামুরিয়া গ্রামের আ. রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাজেদা খাতুন। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর বুধবার ভর্তি হয়েছিলেন আ. সাত্তার। তিনি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা যান। তারা দুজনেরই ডেঙ্গু জ্বরের পাশাপাশি ফুসফুসের ইনফেকশন, কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু ওয়ার্ডে ২১জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৯ জন ভর্তি আছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ