মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নড়াইলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও তার ভাই কিছলু বিশ্বাস (৩৬), জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (৩০), জিলমান শেখের ছেলে মো. শোয়াইব শেখ (৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২২) এবং ওই উপজেলার মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে রাজু বিশ্বাস হামিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, অবৈধ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায় কালিয়া সেনা ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে ওই এলাকার পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকস্টিক, ১৪টি কাঁচি, ৯টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুড়াল এবং পাঁচটি ঢাল জব্দ করার পাশাপাশি ছয়জনকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তিনটি মদের বোতলও জব্দ করা হয়। পরে আটকদের দুপুরে সেনাক্যাম্প থেকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ