মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ গ্রেপ্তার ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিক ও সহযোগী দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের লালপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মো. সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার উস্তার আলীর ছেলে মো. নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, দুইমাস আগে তানিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে গত ২৭শে অক্টোবর দুপুরে জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে গিয়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তানিমের পরিবারের সাথে তারা যোগাযোগ করেন। কিন্তু তানিমের পরিবার এবং তানিম বিয়েতে রাজি না হওয়ায় ২৯শে অক্টোবর ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত তানিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে আসামি করা হয় জায়েদকেও। পরে থানার এসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ