মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিংগাইরে এক দিনে ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জ থেকে নিখোঁজ হওয়া আবু বক্কর (১৪) অটোরিক্সা চালকের লাশ সকালে ও প্রবাস ফেরৎ নিখোঁজ উজ্জ্বল (৩৫) লাশ বিকেলে উদ্ধার করেছেন থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পশ্চিমের চকের ধান ক্ষেত থেকে আবু বক্করের লাশ উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাসাইল গ্রামের আলম মোল্লার ছেলে।

অপরদিকে, বিকেল ৪ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর কাংশা ব্রীজের পশ্চিম পাশে কুচরির ভিতর থেকে প্রবাসী উজ্জ্বল(৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজ্জ্বল উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মো.লোকমান মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কর গত ২৬ অক্টোবর সকালে অটোরিক্সা নিয়ে বের হয়। বিকেলে পাড়াগ্রাম এলাকা থেকে সর্বশেষ মায়ের সাথে ফোনে কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নবাবগঞ্জ থানা নিখোঁজের জিডি করেন নিহতের পরিবার। এরই মধ্যে বুধবার সকালে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পশ্চিম পাশে স্থানীয়রা চকের মধ্যে ধান ক্ষেতে লাশ দেখতে পায়। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করেন । খবর পেয়ে নিখোঁজ আবু বক্করের পরিবার এসে লাশ সনাক্ত করেন।

এদিকে প্রবাস ফেরৎ উজ্জ্বল গত ১২ অক্টোবর দিবাগত রাত নিজ বাড়ি হতে কে বা কারা ফোনে ডেকে নেয়। পরে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা বুধবার বিকেলে পাশ্ববর্তী ধলেশ্বরী নদীর পাড় কচুরির ভিতর তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদ্বয় গুপ্ত ঘাতকের হাতে খুন হয়েছে। অটো চালক আবু বক্কর হত্যার ঘটনায় নবাবগঞ্জ ও প্রবাসী উজ্জ্বল হত্যার ঘটনায় সিংগাইর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ