মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

এনায়েতপুরে যমুনার তীর রক্ষা প্রকল্পের কাজ সমাপ্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙন কবলিত পশ্চিম তীরে নির্মানাধীন রক্ষা বাঁধ এলাকায় দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে এলাকাবাসির আয়োজনে সৈয়দপুর কবরস্থান যমুনার নদী পাড়ে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজা। এসময় এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবাদুর রশিদ, এনায়েতপুর থানা নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, মাহজাদপুর উপজেলা কমিটির সহসভাপতি আল মামুন, সমাস সেবক ওসমান গণি, বসির আহম্মেদ, শিক্ষার্থী আয়শা খাতুন সহ নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মানে সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারনে বার বার বিলীন হয়ে যাচ্ছে ওই এলাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহন সহ প্রকল্পের অর্থ লুটপাটের সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করা হোক। এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন ছাত্র-জনতা।’

সর্বশেষ পাওয়া সংবাদ