মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মেহেরপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গাংনী উপজেলা নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার এম এ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এ কে এম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, র‍্যাবের একটি দল তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের আদালতে সোপর্দ করব। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চলমান কোনো মামলার আসামি না কি নতুন কোনো মামলার আসামি হিসেবে আদালতে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আপনারা আদালত থেকে জেনে নিবেন।

র‍্যাব ১২ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. আশরাফ উদ্দিন বলেন, গোপন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করতে তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এ কারণে তাদের আটক করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ