মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদাহ সদর উপজেলার সাধুহাটি কৃষি খামার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুবাহান মল্লিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুবাহান মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের জাহান মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার মেয়ে (তৃতীয় লিঙ্গ) সুখজান নেছার কাছে থাকতেন।

পুলিশ ও প্রত্যাক্ষ্যদশী সূত্রে জানা গেছে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি কৃষি খামারের কাছে একটি পাখি ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই মহিলাসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সুবাহান মল্লিক মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইভি জানান, সুবাহান মল্লিকের মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

ঝিনাইদাহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করেছেন। আহত দুই মহিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ