মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নিত্য পন্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার নীচের বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে আলু, ডিম, পেয়াজ, মাছ-মাংশ, মুরগী, সবজি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় সজল আহম্মেদ বলেন, বুধবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজার নীচের বাজারে অভিযান চালানো হয়। অভিযানে আলু, ডিম, পেয়াজ, মাছ-মাংশ, মুরগী, সবজি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স লক্ষ্মী স্টোর নামক প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক শ্রী মধুসূদন সাধু খা’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স মুক্তি স্টোর এর মালিক শ্রী মুক্তি সাধু খা’কে পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মাছ বাজারে মেসার্স রিদওয়ান ফিস এর মালিক ফারুক হোসেনকে পুর্বে অনেকবার সতর্ক করা সত্ত্বেও মাছের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মুরগী বাজারে মেসার্স খালেক মুরগী হাউজের মালিক আব্দুল খালেককে পুর্বে সতর্ক করা সত্ত্বেও মুরগির ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত লাভে মুরগি বিক্রির অপরাধে সতর্কতামূলক ৫শ’ টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, এসময় অন্যান্য মুদি দোকান, মাছ-মাংশ বাজার, মুরগী বাজার, সবজি ও পেয়াজসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। অভিযানে বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মুস্তাফিজুর রহমান, কৃষি বিপণন কার্যালয়ের কর্মকর্তা সহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ