মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শিশুদের রঙ তুলিতে ফুটে উঠলো নিজ শহরের চিত্র

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : আঁকলো শিশু পার্কের ছবি, কেউবা শহরের অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা। আবার কেউ কেউ ফুটিয়ে তুললো বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় জনভোগান্তির চিত্র। এভাবেই নিজেদের মনের মাধুরী মিশিয়ে নিজ শহরের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা শহরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ে ‘কেমন শহর চাই’ শীর্ষক এক চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রঙ তুলিতে এসব সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।

এতে ১ম অধিকার করে ৭ম শ্রেণী শিক্ষার্থী সাহিব ফারদিন অয়ন, ২য় হয় একই শ্রেণীর ওমর ফারুক সুমন এবং ৩য় স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হুমাইরা তাবাসসুম।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা বলে, সাতক্ষীরা শহরে কোনো শিশু পার্ক নেই। কমে যাচ্ছে খেলাধূলার মাঠ। পানি নিষ্কাশনের পথ না থাকায় সর্বত্র জলাবদ্ধতা। শহরের সর্বত্র ময়লা আবর্জনার ভাগাড়।

একই সাথে তারা বলে, আমাদের নগর পরিকল্পনা ও নকশা প্রণয়নে শিশুদের অংশগ্রহণ নেই। শহরের পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মতামতকে প্রাধান্য দিতে হবে। শিশুদের মাঝে নগরের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। শিশুদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি মাকসুদা জেরিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ গাজী, সদস্য জি এম আল শাহরিয়ার প্রমুখ।

image

সর্বশেষ পাওয়া সংবাদ