মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভাঙনে দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত: হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন রোধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে তীব্র নদী ভাংগনের হাত থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছেও সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় মেঘনা নদীর তীরে নদী ভাংগনের শিকার হাজার হাজার এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে।

মানববন্ধনে স্থানীয়রা জানায়, বিগত তিন বছরে নদী ভাংগনে এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত হয়েছে। ২০ টি বাজার, মসজিদস মাদ্রাসাসহ অর্ধশতাধিক বিদ্যালয় এবং কয়েক শতাধিক স্থাপনা বিলীন হয়ে যায়।

নদী ভাংগন রোধে সরকারী অর্থ বরাদ্ধ হলেও ঠিকাদারের অবহেলায় অনিয়মের কারণে এখনো কাজ শুরু হয়নি। এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অনিয়মের কারণে কোন কাজ হয়নি। বক্তারা অবিলম্বে নদী ভাংগন রোধে সরকারী উদ্যোগের দাবী জানান।

এ সময় বক্তব্য রাখেন, চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল মাহমুদ, বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান তারেক প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ