মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হরিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি দপ্তরে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমুখী, পেয়াজ, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম ও শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘কৃষি প্রণোদনা কর্মসূচির’ আওতায় মোট ১৪৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল ও জয়তী পালসহ কৃষক-কৃষাণীগন।

সর্বশেষ পাওয়া সংবাদ