মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের দুই লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: অনুমোদন না থাকা ও ভোক্তা অধিকার আইনে সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বেলকুচি পৌর এলাকার চালাস্থ ঢাকা জেনারেল হাসপাতালে ১ লাখ টাকা, মুকুন্দগাতীস্থ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে পরীক্ষার ফি বেশি রাখা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল পাওয়া, ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জ এনএসআই’র গোপন সংবাদের ভিত্তিত্বে যৌথ অভিযানের নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া।

তিনি জানান, পরীক্ষার ফি বেশি রাখা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া, রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ও অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্ভিস অফিসের মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম, এনএসআই এর যুগ্ন পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও সিনিয়র অডিট অফিসার মো: আব্দুর কাইয়ুম, উপ-পরিচালক নাসির উদ্দিন প্রমুখ। এছাড়া সাংবাদকর্মি, উপজেলা প্রশাসন, এনএসআই, সেনা বাহিনী, আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ