মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখীল এলাকায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ শোহাইব (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ২টার সময় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়। তার সাথে গোসল করতে যাওয়া সহপাঠীরা স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা খোজাখুজি করার পর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত স্কুল ছাত্র মোহাম্মদ শোহাইব ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল এলাকার ফিরোজ আহমদের ছেলে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের বলেন, ডুলাহাজারা ইউনিয়নে এক স্কুল ছাত্র পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়ার খবর পেয়েছি। তার পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ