মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ময়মনসিংহ সিটির সাবেক কাউন্সিলর ডন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাত ৩টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট থেকেই আসিফ হোসেন ডন পলাতক ছিলেন। তিনি ময়মনসিংহ সিটির ৭নং ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং তাকে সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র করা হয়েছিল।

গ্রেফতার হওয়া আসিফ হোসেন ডন ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বড় ভাই ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের শ্যালক।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ