মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কালীগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ মাস পর যুবকের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের সাড়ে তিনমাস পর যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রতিবেশী লিংকন জন রোজারিও আটক।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আসামী লিংকন জন রোজারিও’ স্বীকারোক্তি অনুযায়ী পূর্ব দড়িপাড়া রেল সড়কের উত্তর পার্শ্বের ডোবা থেকে রেক্রি বাবু রোজারিওর গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম জানান, মুকুল রোজারিওর ছেলে রেক্রি বাবু রোজারিও (৪৩) প্রায় সাড়ে তিন মাস পূর্বে বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে তার বাবা মুকুল রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। কয়েক দিন পর অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে রেক্রি বাবু রোজারিও এর মুক্তিপণ হিসেবে ফোন করে তার বাবার নিকট ৫০ লাখ টাকা দাবি করে। বিষয়টি পরে কালীগঞ্জ থানাকে অবগত করলে থানা পুলিশ জিডিটি মামলায় রুপান্তর করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গেল বৃহস্পতিবার নড়াইল থেকে আসামী লিঙ্কনকে আটক করে। গাজীপুর পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ এর নির্দেশনায় রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করলে লিংকন জন রোজারিও হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত আসামী লিংকন জন রোজারিও’র দেয়া তথ্য ও চিহিৃত মতে কাজল কোড়াইয়ার ডোবায় তল্লাশী করে রেক্রি বাবু রোজারিও’র বস্তাবন্দী গলিত দেহের অংশ উদ্ধার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ