মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় এল.এইচ.বি অটো ব্লক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া পৌর সদরের পশ্চিম বাটাখালী এলাকায় সবুজবাগ-২ আবাসিক এলাকায় এল.এইচ.বি অটো ব্লক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে অভিযানকালে তিনি এই নির্দেশ প্রদান করেন।

এর আগে পশ্চিম বাটাখালী এলাকার বাসিন্দা মো: সালাহ উদ্দিন পরিবেশ দূষণ ও অসুস্থ রোগীদের ঘুমে ব্যাঘাতসহ সমস্যার পরিত্রাণ পেতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের শরণাপন্ন হলে, তিনি চকরিয়া সহকারী কমিশনার (ভূমি)ইরফান উদ্দিনকে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

অভিযোগকারী মোঃ সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, ইট তৈরির মেশিনটি যখন চালু করা হয় তখন মেশিনের বিকট আওয়াজ ও শব্দের কারণে আমরা বাড়ীতে ঘুমাতে পারি না। পার্শ্ববর্তী সকল আবাসিক বসত বাড়ীর অসুস্থ ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পড়ালেখায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

আবাসিক প্লটের মালিক হেলাল উদ্দিন জানান, আমাকে রিসাইকেলিং এর কথা বলে প্লটটি ভাড়া নিয়েছে কিন্ত ইট তৈরি করবে বলে জানায়নি।

পরিবেশ সংশ্লিষ্টরা জানান, মানব দেহের শব্দের সহনশীল। অবস্থা হচ্ছে ৫০-৭০ ডেসিবল। কিন্তু এই ইট তৈরির মেশিনের আওয়াজ ১৫০-২০০ ডেসিবল পর্যন্ত হবে। যাহা শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর সম্পূর্ণ পরিপন্থি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম জানান, এলাকাবাসীর সমস্যার বিষয়ে অবগত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ইরফান উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। বৈধ নথি দেখাতে না পারায় ব্লক সেন্টারটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ