মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২২) উপজেলার চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে ও জাকিরুল ইসলাম জয় (২৫) পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের আবুল বাশার লতা মিয়ার ছেলে।

জানা যায়, চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে সবুজ মিয়া মোটরসাইকেলযোগে শ্রীবরদী শহরে যাচ্ছিল। অপরদিকে, পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় শ্রীবরদী শহর থেকে দহেরপাড় যাচ্ছিল। এসময় শ্মশানঘাট এলাকায় আসলে তাদের দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক সবুজ মিয়া। আর গুরুতর আহত হয় অপর মোটর সাইকেলের চালক জয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জয়কে জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানের চিকিৎসক আহত জয়কে ঢাকায় রেফার্ড করেন। পরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ ভোরে জাকিরুল ইসলাম জয় মারা যায়।

তদন্ত ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ