মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনা থেকে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে মাঠের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আনসার বাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ। বুধবার সকাল ৮ টার দিকে পাকশি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ অংশ নিয়েছে।

এর ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে দুইটি ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।

এ বিষয়ে উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে পৌঁছে লাইনচ্যুত হয়। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে দুপুরের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ